ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ ‘হাওয়া’ সিনেমায় ‘সাদা সাদা কালা কালা’ ও ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’ গান গেয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন এরফান মৃধা শিবলু। অভিনেতা হিসেবেও তিনি দর্শকপ্রিয়।গত ঈদুল ফিতরে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। তিনটিতে তিন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছেন এই গায়ক ও অভিনেতা।‘জংলি’ নামে নতুন সিনেমায় অভিনয় করছেন শিবলু।
সম্প্রতি সিনেমাটি শুটিং শেষ করছেন তিনি। জানা গেছে, এই সিনেমায় তাকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়।এ প্রসঙ্গে শিবলু বলেন, ‘এ ধরনের চরিত্রে প্রথম কাজ হলেও সহশিল্পী, পরিচালক—সবাই দারুণভাবে আমাকে সহযোগিতা করেছেন। দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন’।
জানা গেছে, সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে চলেছে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এম রাহিম পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সিয়াম আহমেদ, বুবলী, রাশেদ মামুন অপু প্রমুখ।
নিউজ ডেস্ক : ঢালিউডের চিরযৌবনা জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানি...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্র...
বিনোদন ডেস্ক : এ মুহূর্তে ধুন্ধুমার চলছে 'কিং' সিনেম...
নিউজ ডেস্ক : ঢালিউডের বর্ষীয়ান অভিনেত্রী ববিতা ও শাকিব খান ব...
বিনোদন ডেস্ক : নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে ...

মন্তব্য (০)