• লিড নিউজ
  • স্বাস্থ্য

বেসরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তির পুনঃ আবেদন শুরু, শেষ ৮ জুন

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য ডেস্কঃ মঙ্গলবার (২১ মে) থেকে শুরু হচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পুনরায় আবেদন। যা চলবে ৮ জুন পর্যন্ত।

সোমবার (২০ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজসমূহের সংশ্লিষ্ট শূন্য আসনে স্ব অর্থায়নে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থী ভর্তির নিমিত্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২১ মে শুরু হওয়া আবেদন চলবে ৮ জুন রাত ১২টা পর্যন্ত। ৯ জুন রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। 

এছাড়া ১৩ জুনের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। পরে ২৭ জুন ভর্তি শুরু হয়ে চলবে ৮ জুলাই পর্যন্ত। আবেদন ফি ধরা হয়েছে ৯০০ টাকা। অতিরিক্ত আরও ১০০ টাকা দিতে হবে নিশ্চায়নের জন্য।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo