• স্বাস্থ্য

বাংলাদেশ নৌবাহিনী জাহাজ \'সমুদ্র জয়\' সেন্টমার্টিনে মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ সেন্টমার্টিন দ্বীপে মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়।

শনিবার (১৯-০৪-২০২৪) দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান (Beach Cleaning Campaign) ও মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়। দ্বীপের প্রায় এক হাজার রোগীর মধ্যে ২৩,৭১৭ ইউনিট ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয় বলে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা।

\"\"

২০ এপ্রিল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিে আরো জানান হয়, জাহাজের নৌসদস্যরা দ্বীপটিতে সুসজ্জিত দলে বিভক্ত হয়ে উত্তর-পূর্ব সৈকত থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে এবং সৈকত হতে আনুমানিক ৩০০ কেজি বর্জ্য পদার্থ সংগ্রহ করে। সেন্টমার্টিনে আগত ভ্রমণপ্রেমী পর্যটকদের কাছে পরিবেশ রক্ষায় করণীয় এবং দ্বীপবাসীর উদ্দেশ্যে ব্যানার, ফেষ্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

\"\"

সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র ও প্রাকৃতিক সৌন্দর্য্যে পরিপূর্ণ দ্বীপটি রক্ষা করতে এ উদ্যোগ নেয়া হয়। এ কার্যক্রমের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo