• খেলাধুলা

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন এমিলিয়ানো মার্টিনেজ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ অ্যাস্টন ভিলাকে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা এমিলিয়ানো মার্টিনেজের। লিলের বিপক্ষে টাইব্রেকারে গড়ানো কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে জেতান তিনি।

তবে দারুণ পারফরম্যান্সের পর দুঃসংবাদ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের। কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে তিনটি হলুদ কার্ড দেখায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। 

নিষেধাজ্ঞার কারণে অ্যাস্টন ভিলার হয়ে সেমিফাইনালে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে খেলতে পারবেন না মার্টিনেজ। তবে দ্বিতীয় লেগে তাকে পাওয়া যাবে।

মার্টিনেজ লিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে দুবার হলুদ কার্ড দেখেন, একবার ম্যাচের মধ্যে, আরেকবার ট্রাইব্রেকার হওয়ার সময়। দ্বিতীয় হলুদ কার্ড টাইব্রেকারের সময় দেখায় সেটি লাল কার্ডে পরিণত হয়নি। 

তবে কার্ডের হিসেবে ঠিকই যোগ হয়েছে। সব মিলিয়ে ৩টি হলুদ কার্ড দেখায় নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মার্টিনেজ।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo