• স্বাস্থ্য

কুমিল্লায় ১টি ক্যান্সার হাসপাতাল বানাবো: স্বাস্থ্যমন্ত্রী

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় আমি একটি ক্যান্সার হাসপাতাল বানাবো। কারন এই ক্যান্সারে মানুষের কত কষ্ট হয় তা কিন্তু আমি জানি। তাই যারা চিকিৎসক আছেন আপনারা রোগীর সেবা করে যাবেন। আপনার সেবাতেই রোগীরা খুশি হবে।

বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজের এক মতবিনিময় সভায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চিকিৎসকরা ভালো কাজ করতে চায়। তাই চিকিৎসকদের জন্য ভালো পরিবেশ তৈরী করে দেব। তারা যদি ভালো পরিবেশ না পায় তাহলে চিকিৎসা সেবা কিভাবে দেবে। তারা চিকিৎসার কাজ করছে আর মাথার উপরে ছাদ ভেঙে পড়ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।আর চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে আমি সংসদে কয়েকটি দাবি উপস্থাপন করব এবং তা পাশ করবই করব।

স্বাস্থ্য  অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান,

কুমিল্লা-০৬ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দীন বাহার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ ইজাজুল হক, কুমিল্লা সিটি করপোরেশন মেয়র ডা. তাহসিন বাহার সূচনা, বিএমএ কুমিল্লার সভাপতি ডা.আব্দুল বাকী আনিস প্রমুখ।

 

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo