• খেলাধুলা

পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরলো রাজস্থান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ টানা ৪ জয়ের পর গুজরাট টাইটান্সের কাছে শেষ বলের লড়াইয়ে হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে সেই ধাক্কা সামলে ফের জয়ে ফিরেছে তারা।শীর্ষে থাকা দলটি এবার হারিয়েছে পাঞ্জাব কিংসকে।  

২০২৪ আইপিএলের ২৭তম ম্যাচে ৩ উইকেটে জয় পেয়েছে রাজস্থান। চণ্ডীগড়ের মাঠে আজ আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছিল পাঞ্জাব। জবাবে ৭ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় রাজস্থান।  

রাজস্থানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পাঞ্জাবের টপ ও মিডল অর্ডারের কোনো ব্যাটার হাত খুলতে পারেননি। উইকেটও পড়েছে নিয়মিত বিরতিতে। দলীয় ২১ রানের প্রথম উইকেট হারানো দলটি ৭০ রান তুলতেই হারায় ৫ উইকেট। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে কেবল জিতেশ শর্মা (২৯) বলার মতো রান পেয়েছেন। তবে শেষদিকে লিভিংস্টোন (১৪ বলে ২১ রান) ও আশুতোষ শর্মা (১৬ বলে ৩১ রান) হাল ধরে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন।

বল হাতে রাজস্থানের কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২২ রান খরচে নেন ১ উইকেট। এক রান বেশি খরচ করলেও ২ উইকেট নিয়েছেন প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ। ফাস্ট বোলার আভেশ খানের ঝুলিতেও গেছে ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে রাজস্থান ভালো শুরু পায় দুই ওপেনারের ব্যাটে। যশস্বী জয়শওয়াল ও তানুশ কতিয়ান মিলে তুলে ফেলেন ৫৬ রান। তবে তুলনামূলক মন্থর ব্যাটিং করেছেন কতিয়ান। ২৪ রান করতেই তিনি খেলে ফেলেন ৩১ বল। তবে অন্যপ্রান্তে থাকা যশস্বী ২৮ বলে ৩৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। মাঝে অধিনায়ক সাঞ্জু স্যামসন (১৮), রিয়ান পরাগ (২৩) মিলে রাজস্থানকে জয়ের পথে রাখেন। কিন্তু দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি।

৮২ থেকে ১১৫ রান পর্যন্ত যেতেই ৪ উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। ওদিকে রানরেট বেড়ে যাচ্ছিল। এমন সময় হাল ধরেন শিমরন হেটমায়ার। ৫ বলে ১১ রানের ছোট ক্যামিও খেলে কিছুটা এগিয়ে দেন তার ক্যারিবীয় সতীর্থ রভম্যান পাওয়েল। তবে আসল কাজটা করেন হেটমায়ার নিজেই। ১০ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৭ রান করে রাজস্থানের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।  

৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে রাজস্থান। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আটে আছে পাঞ্জাব।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo