• খেলাধুলা

হিলালের বিপক্ষে মেজাজ হারালেন রোনালদো

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ সৌদি সুপার কাপের সেমি ফাইনালে আল হিলালের বিপক্ষে মেজাজ হারালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২-০ গোলে পিছিয়ে থাকা আল নাসরের এই তারকা ম্যাচের শেষদিকে প্রতিপক্ষ ফুটবলারকে আঘাত করে দেখেন লাল কার্ড।

যোগ করা সময়ে সাদিও মানে যদিও গোল পান। তবে তা কেবল ব্যবধানই কমিয়েছে।  

মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে গতকাল সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসরকে ২-১ ব্যবধানে হারায় আল হিলাল। দলটির হয়ে একটি করে গোল করেন সালেম আলদাওসারি ও ম্যালকম। নাসরের হয়ে স্বান্তনাসূচক গোলটি করেন মানে।  

সুযোগ মিসের মহড়ায় প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি আল হিলাল। ৬১ মিনিটে ডেডলক ভাঙেন আল হিলাল তারকা সালেম আলদাওয়াসরি। ম্যালকমের কাছ থেকে বল দারুণ এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই সৌদি স্ট্রাইকার।  

৭২তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন ম্যালকম। হেড থেকে গোলটি করেন এই ব্রাজিলিয়ান। পিছিয়ে থাকা আল নাসরের ফুটবলাররা তখন হতাশ হয়ে পড়েছিলেন। তাইতো ৮৬তম মিনিটে মেজাজ হারান তিনি। প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে মারামারিতে জড়িয়ে লাল কার্ড দেখেন তিনি। যদিও শেষদিকে একটি গোল পায় দলটির সেনেগালিজ ফরোয়ার্ড মানে। তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।  

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo