• খেলাধুলা

রদ্রিগোর জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় নিজেদের দাপট ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। এবার আতলেতিকো বিলবাওকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল তারা। ম্যাচের দুটি গোলই এসেছে রদ্রিগোর পা থেকে।

সান্তিয়াগো বের্নাব্যুতে অষ্টম মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। একক নৈপুণ্যে প্রতিপক্ষের পাঁচ ফুটবলারের মাঝখান দিয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লেফট উইং বরাবরই রদ্রিগোর পছন্দের জায়গায়। কিন্তু কোচ কার্লো আনচেলত্তি তাকে সব ফরোয়ার্ড পজিশনেই খেলানোর চেষ্টা করেন। তবে গতকাল পছন্দের পজিশনে খেলতে নেমে নিজের সেরা ছন্দ খুঁজে পেলেন রদ্রিগো। বিরতির পর ৭৩তম মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটিও লেফট উইং থেকে করেন তিনি। পাল্টা আক্রমণ থেকে জুড বেলিংহ্যামের পাসে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।

ম্যাচের পর রদ্রিগোকে নিয়ে আনচেলত্তি বলেন, 'আপনি বলতে পারেন, সে লেফট উইংয়ে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে, কিন্তু সে সব পজিশনেই ভালো। এটা ভুলে গেলে চলবে না যে, রাইট উইংয়ে খেলেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জোড়া গোল করেছিল সে। '

'আমরা জানতাম, সে এই ম্যাচে কিছু না কিছু করবে। হয়তো বাকিদের থেকে লেফট উইং পজিশনটি সে বেশি পছন্দ করে। সে ছিল এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। '

এই জয়ে ৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে ৮ ও তিনে থাকা জিরোনার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছে তারা।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo