ছবিঃ সিএনআই
কুষ্টিয়া প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা বলেছেন, স্বাস্থ্যখাতের দুর্নীতি, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকসহ সকল অব্যবস্থাপনা দূর করতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
তিনি শুক্রবার কুষ্টিয়া মেডিকেল কলেজে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ৪২তম বার্ষিক সম্মেলনে এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটুসহ বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি নামক দলটি বার বার ভুল সিদ্ধান্ত এবং সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ড করে রাজনীতির ভুল চক্রের মধ্যে আবদ্ধ হয়ে হারিয়ে যাচ্ছে সেই দলের কথা জনগণও ভাবছে না আমরাও ভাবি না।
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...
নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...
নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

মন্তব্য (০)