ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ দল সিলেট স্ট্রাইকার্স ভালো করছে না। হাফফিট মাশরাফি বিন মর্তুজার এমন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলা নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। এর মধ্যেই বিপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফি। আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক।
এদিকে মাশরাফির অনুপস্থিতিতে সিলেট স্ট্রাইকার্সকে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন নেতৃত্ব দেবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আপাতত বিরতি নিলেও পুরো আসরেই মাশরাফিকে ছাড়তে চাইছে না সিলেট। রাজনৈতিক ব্যস্ততার মধ্যে সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি, এমন আশা তাদের। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার থেকে সংসদের অধিবেশন শুরু হলেও মাশরাফি ছিলেন খেলার মাঠে। মাশরাফি সংসদে ফিরবেন, এমনটা তাই প্রত্যাশিতই ছিল। এমনিতেই ধুঁকতে থাকা সিলেট মাশরাফিকে ছাড়া কেমন করে, সেটাই এখন দেখার।
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)