ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা এক রোগীর ভারে বিছানা ভেঙে মেঝেতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সরকারী হাসপাতালের বিছানা ভাঙ্গার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে হাসপাতালের সার্বিক অবকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। শনিবার সন্ধ্যায় চিলমারী সরকারি হাসপাতালের মহিলা ওয়ার্ডের ২৬ নম্বর বিছানা ভেঙে যাওয়ার ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ওই রোগীর নাম নুরনেছা বেগম (৫৫)। তিনি উপজেলার থানাহাট ইউনিউনের ফকির পাড়া এলাকার বাসিন্দা। আজ সকালে তিনি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে ভর্তি হয়েছেন।
নুরনেছা বেগম জানান, ঘাড়ব্যাথা নিয়ে আজ সকালে হাসপাতালে এসে ভর্তি হন। এরপর যখন ওই বিছানায় তাকে দেয়া হয়। তখন থেকেই নড়বড়ে অবস্থায় ছিলো। সন্ধার দিকে তার ছেলে নুর হাসান (১২) বিছানার ওপর বসলে ভেঙে পড়ে যায়। এসময় সামান্য ব্যাথা পান বলে জানান তিনি। তবে হাসপাতালের সার্বিক অবকাঠামোর এমন অবস্থা হওয়ায় অনেকেই নানা ধরনের প্রশ্ন তুলছেন।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম জানান, ছুটিতে থাকায় বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখতেছি।
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...
নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...
নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

মন্তব্য (০)