ফাইল ছবি
নিউজ ডেস্ক : টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দরে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। কমানো হয়েছে রুপার দামও। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৯ হাজার ১২৫ টাকায়। তাতে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে ১ হাজার ৬৩৩ টাকা কমেছে।
একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪১ টাকা, আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমেছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ সরকার গ্যাসের দাম বাড়ায়নি উল্লেখ করে বিদ্যু...
নিউজ ডেস্কঃ নভেম্বরের প্রথম এগারো দিনেই প্রবাসীদের হাত ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের জুলাই-অক্টোবরে ইইউতে তৈরি পোশাক রপ্তা...
নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্র...
নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ার প্রভাব দে...

মন্তব্য (০)