• লিড নিউজ
  • শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চারটি জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

এ পরিস্থিতিতে ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাউশি।

প্রতিষ্ঠান প্রধানদের জন্য চার নির্দেশনা

১. পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা: প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২. ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা: কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

৩. সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা: শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

৪. শৃঙ্খলা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা: শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

মন্তব্য (০)





image

নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাবে সামাজিক অবক্ষয় বাড়ছে: শিক্ষা...

১

নিজস্ব প্রতিবেদক : নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্...

image

ফ্রন্ট অব প্যাক লেভেল সতর্কবার্তার মাসমিডিয়া ক্যাম্পেইন ক...

২

নিউজ ডেস্ক :  বাংলাদেশে প্রথমবারের মতো, অতিপ্রক্রিয়াজাত...

image

বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ ‘দাঁড়িপাল্ল...

৩

নিউজ ডেস্ক : ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প...

image

এইচএসসির ফল প্রকাশ আগামী বৃহস্পতিবার, যেভাবে জানবেন

৪

নিউজ ডেস্ক :চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও ...

image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

৫

নিউজ ডেস্ক : চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প...

  • company_logo