প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।
অভিযানকালে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, এক হাজার পিস সাবান ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজ ডেস্কঃ বিমান চলাচল খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন স...
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভ...
নিউজ ডেস্কঃ পুলিশের দীর্ঘদিনের যানবাহন সংকট, জরুরি পরিস্থিতি...
নিউজ ডেস্ক : পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব ...
রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে ত...

মন্তব্য (০)