• লিড নিউজ
  • অর্থনীতি

‎আমদানি আদেশে সংশোধনী, নিট কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রফতানিমুখী পোশাক ও টেক্সটাইল খাতের কাঁচামাল আমদানির শর্ত সহজ করার পাশাপাশি আমদানি নীতি আদেশে সংশোধনী এনেছে সরকার। এর মধ্যে নিট কাপড় আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে নিটওয়্যার রফতানিকারকরা আগের মতো  ফেব্রিক আমদানি করতে পারবেন।

‎সংশোধিত আদেশে, পোশাক খাতের আমদানিতে আরও কিছু শর্ত শিথিল করা হয়েছে। আগের নিয়মে গ্রে কাপড় ছাড়া অন্য কাপড় কেবল ১৮ দশমিক ২৯ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের থানে আমদানি করা যেত। কাটা বা টুকরো কাপড় আমদানির সুযোগ ছিল না।
‎
‎এখন কৃত্রিম তন্তুর সীমলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য ও ফাংশনাল পোশাক তৈরির কাপড় আকৃতি ও আকার নির্বিশেষে আমদানি করা যাবে। তবে এ ক্ষেত্রে বিজিএমইএ বা বিকেএমইএর সুপারিশ প্রয়োজন হবে। বিশেষায়িত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্যের কাঁচামালের পরিমাণ এখন ইউডি বা ইউপি অনুযায়ী নির্ধারণ করা হবে।
‎
‎নতুন বিধানে হোসিয়ারি ও নিটেড পোশাকের জন্য সুতা ও নিটেড কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির শর্তও তুলে দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

১

নিউজ ডেস্ক : সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে বৈধ ব্যাংকিং চ্যানেলে দ...

image

‎ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিচ্ছি না, দেবোও না: অর্থমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থ...

image

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কি...

৩

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

৪

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

৫

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

  • company_logo