• সমগ্র বাংলা

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে পরিকল্পিত ও টেকসই কাঠামোর মধ্যে আনতে পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রামের আওতায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের অংশ হিসেবে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

সভায় কালীগঞ্জ পৌরসভার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্প্রসারণ, নাগরিক সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের সম্ভাব্য দিক নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি একটি পরিকল্পিত পৌর এলাকা গড়ে তুলতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও স্থানীয় বাস্তবতাকে মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রকল্পটির কারিগরি সহায়তায় রয়েছে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড (ডিডিসি)। সভায় স্বাগত বক্তব্য দেন কালীগঞ্জ পৌর প্রশাসক এ. টি. এম. কামরুল ইসলাম। সমাপনী বক্তব্য দেন জিআইপি মহাপরিকল্পনা প্রকল্পের টিম লিডার আজহার আলী।

সভায় কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, জিআইপি মহাপরিকল্পনা প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক আবুল হোসেন এবং এলজিইডির আঞ্চলিক সমন্বয়ক আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবীরাও সভায় অংশ নেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিডিসি লিমিটেডের নগর পরিকল্পনাবিদ আবুল বাশার, আবদুল আহাদ নাফিস ও নাজমুস সাদাত।

আলোচনায় বক্তারা বলেন, কালীগঞ্জ পৌরসভার উন্নয়নকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনসংখ্যা, পরিবেশ, যোগাযোগ, নাগরিক সেবা ও ভবিষ্যৎ নগরায়ণের বিষয়গুলো বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। স্থানীয় বাস্তবতা ও জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন করা হলে তা পৌরসভার টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo