• লিড নিউজ
  • জাতীয়

সুষ্ঠু ভোট নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: সিইসি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব কথা জানান।

‎সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে। সেই সঙ্গে সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠিক একইভাবে ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে কাজ করবে।’
‎
‎নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনি মাঠের পরিবেশ ভালো আছে।’
‎
‎এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য মাঠে থাকবে সেনাবাহিনীর সদস্যরা। তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর।
‎
‎রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মন্তব্য (০)





  • company_logo