• সমগ্র বাংলা

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূলে ক্রয় করা জমি দখলে বাধা দেওয়ার অভিযোগে গতকাল সংবাদ সম্মেলন করেছেন সমীর কুরী। জমি হস্তান্তরের একাধিক দলিলের তথ্য তুলে ধরে তিনি জমির মালিকানা ও দখল নিয়ে সৃষ্ট বিরোধের বিষয়টি তুলে ধরেন।

প্রাপ্ত দলিলের তথ্য অনুযায়ী, নড়াইল সদর উপজেলার ৭৫ নম্বর দুর্গাপুর ডুমুরতলা মৌজার সাবেক ১০৯১ ও হাল ৩৯৩৬ নম্বর দাগের ৮ শতক জমি রনজিত কুমার বিশ্বাস, পিতা সতীশ চন্দ্র বিশ্বাস, ২০০৩ সালের ২০ জানুয়ারি মোছা. রুবিয়া খাতুনের কাছে খোস কবলা দলিলমূলে হস্তান্তর করেন। এ সংক্রান্ত দলিল নম্বর ৩৫৩।

পরবর্তীতে একই বছরের ৫ মার্চ রুবিয়া খাতুন ওই ৮ শতক জমি বিশ্বজিত কুরী, স্বপন কুরী, সমীর কুরী ও সনজিত কুমার কুরীর কাছে খোস কবলা দলিলমূলে হস্তান্তর করেন। এ দলিলের নম্বর ১০০৩।

এ ছাড়া একই তারিখে রনজিত কুমার বিশ্বাসের নিজের ৪ শতক এবং তাঁর স্ত্রী প্রভাতী রানীর ৪ শতক, মোট ৮ শতক জমি একই চার ব্যক্তির কাছে হস্তান্তরের তথ্য রয়েছে। এ সংক্রান্ত দলিল নম্বর ১০০৬।

এ বিষয়ে শেখ আব্দুস সবুর জানান, রনজিত কুমার বিশ্বাস ৮ শতক জমি মোছা. রুবিয়া খাতুনের কাছে লিখে দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, রনজিত কুমার বিশ্বাস ৮ শতক জমি রুবিয়া খাতুনের কাছে এবং পরবর্তীতে তিনি ও তাঁর স্ত্রী প্রভাতী রানী আরও ৮ শতক জমি বিশ্বজিত কুরী, স্বপন কুরী, সমীর কুরী ও সনজিত কুমার কুরীর কাছে দলিলমূলে হস্তান্তর করেন।

তবে জমি বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন রনজিত কুমার বিশ্বাস। সংশ্লিষ্ট দলিলে থাকা স্বাক্ষর তাঁর নয় বলেও দাবি করেছেন তিনি।

ক্রয়কৃত জমির দখল বুঝে পাওয়া নিয়ে জটিলতার কারণে গতকাল সংবাদ সম্মেলন করেছেন বলে জানান জমির ক্রেতা সমীর কুরী।

সংবাদ সম্মেলনে সমীর কুরী জমির দখল বুঝে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo