• সমগ্র বাংলা

গত ২০ বছরে ইতিহাসিক ঐতিহ্য রক্ষায় প্রাধান্য পায়নি, পুর্নগঠন সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার;- দিনাজপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেছেন, বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের পরিচিতি রয়েছে। গর্ব করার মত অহংকার করার মত অনেক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সেগুলো গত ২০ বছরে প্রধান্য পায়নি। সংরক্ষন পুর্নগঠন করার জন্য সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিহাস ঐতিহ্য  করতে পারবো। তবে হঠাৎ করে হবেনা, সময় লাগবে।

আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচার একাডেমিতে আয়োজিত আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতিক উৎসবে অংশ গ্রহন শেষে গণ মাধ্যম কর্মীদের সাথে কথা বলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উৎসবে অংশ নেয় স্বাগতিক  দিনাজপুর এবং রাজশাহী জেলায় বসবাসরত  ক্ষুদ্র নৃ গোষ্ঠির ১৬টি ভিন্ন ভাষা সাংস্কৃতির আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা। এর আগে নাচ গান আর বাদ্য বাজনার তালে অতিথিদের বরন করেন তারা। 

সমাজ কল্যান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন এমপি বলেছেন, বাঙ্গালী নয়, জিয়াউর রহমান সকল ভিন্ন ভাষা জাতি সত্তার নিজস্ব ভাষা সাংস্কৃতিক রক্ষায় জন্য বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। তিনি আরো বলেন, আগামী ডিসেম্বরে দিনাজপুরে আদিবাসী সম্প্রদায়ের বৃহৎ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করবেন তারা।

আজ দিনব্যাপি দিনাজপুরের নবাবগঞ্জে পুরাকীতি সিতাকোট বিহার, বিরামপুরে জোর চক্রবর্তী টিবি, শহরের ধ্বংস প্রাপ্ত রাজবাড়ী রাজার প্রাসাদ, কাহারোলে কান্তজী মন্দির, নয়াবাদ মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক স্হাপনা ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন এমপি এবং জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo