• সমগ্র বাংলা

সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের এদেশে ঠাঁই নাই : জামালপুরে তথ্য প্রতিমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : সন্ত্রাস ও নৈরাজ্য যারা করে তাদের এ দেশে ঠাঁই হবে নাই এবং ঠাঁই হবেও না বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের গেইটপাড়া এলাকায় জেলা বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির এ দেশে কোনো জায়গা নেই। তারা দেশের কোনো উন্নয়ন করেননি। তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা আমাদের টাকা, এই টাকা জনগণের টাকা। তারা এদেশের হাজারো মায়ের বুক খালি করেছে। তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। 

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ও গুপ্তরা সুপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারেক রহমানের সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এমন অপতৎপরতা রুখতে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে জামালপুরের রাজপথে সর্বদা সোচ্চার থাকতে হবে। চব্বিশের গণহত্যাসহ রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুনের অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

সমাবেশে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি সভাপতিত্ব করেন।

এসময় বক্তব্য রাখেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি এ ই সুলতান মাহমুদ বাবু এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

পরে সমাবেশ শেষে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গেইটপাড় থেকে বের হয়ে তমালতলা গিয়ে শেষ। এতে জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও থানার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo