• সমগ্র বাংলা

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকিতে বিএনপির বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি বাজার বিএনপির কার্যালয় থেকে এই মিছিল বের হয়।

মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাবকি বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে তারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নানা স্লোগান দেন।

এই কর্মসূচিতে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল মঞ্জু, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম দিদার, চরবানিপাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জেকেরুলাহসহ অন্যান্য নেতারা মিছিলে উপস্থিত ছিলেন।

সমাবেশে মোহাম্মদ মঞ্জুরুল কবির মুঞ্জু বলেন- পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে কেউ দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের নিরাপত্তা রক্ষায় তারা রাজপথে আছেন এবং থাকবেন বলেও জানান তিনি।

সবশেষে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তা রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo