• সমগ্র বাংলা

বিশ্ব জলাতঙ্ক দিবসে বাকৃবিতে এএসবি’র বিনামূল্যে টিকাদান কর্মসূচি

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বাকৃবি প্রতিনিধি: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পোষা ও অবহেলিত কুকুর-বিড়ালের সুরক্ষায় বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী প্রাণী কল্যাণ সংগঠন ‘অ্যানিমেল সেভিয়ার্স অব বাংলাদেশ’ (এএসবি)। 

আগামী ২৮ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন 'আমতলা' প্রাঙ্গণে দিনব্যাপী এই টিকাদান বুথ স্থাপন করা হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. সন্দ্বীপ সাহা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে বাকৃবি শিক্ষার্থীদের দ্বারা গঠিত সাংবাদিক সংগঠন বাকৃবি প্রেসক্লাব। 

সন্দ্বীপ জানান, কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের মোট ২৫০টি পোষা ও অবহেলিত কুকুর-বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে। 'বহুব্রীহি'-র সহ-প্রচেষ্টায় কর্মসূচিটি পালিত হবে। 

মহতী এই উদ্যোগে ভ্যাকসিনের জোগান দিয়ে পাশে দাঁড়িয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ। এএসবি সূত্রে জানা যায়, ময়মনসিংহের জেলা প্রাণিসম্পদ দপ্তর ৫০টি ভ্যাকসিনের সমমূল্যের অর্থ, রফিক মেডিসিন বাংলাদেশ ১০০টি ভ্যাকসিন এবং বিদেশে অধ্যয়নরত একজন শিক্ষার্থী ১০০টি ভ্যাকসিনের অর্থায়ন করেছে।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, জলাতঙ্ক একটি প্রাণঘাতী ব্যাধি হলেও এটি শতভাগ প্রতিরোধযোগ্য। একটি জলাতঙ্কমুক্ত সমাজ গঠন এবং প্রাণী স্বাস্থ্যের সুরক্ষায় সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।

আয়োজক সংস্থা ‘অ্যানিমেল সেভিয়ার্স অব বাংলাদেশ’-এর পক্ষ থেকে সকল পোষা প্রাণীর মালিককে তাঁদের কুকুর ও বিড়াল সঙ্গে নিয়ে এসে নির্ধারিত স্থান থেকে বিনামূল্যে ভ্যাকসিন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo