• সমগ্র বাংলা

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজেট ঘোষণা হয়েছে: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ.ন.ম. মনোয়ারুল কাদির (বিটু)। তিনি বলেন, স্বাস্থ্য খাতে প্রায় ৭০ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ৫ হাজার চিকিৎসক নিয়োগ, রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সে ৪০০ কোটি টাকা বরাদ্দসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরীর সাবগ্রাম চক আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. বিটু বলেন, প্রথমবারের মতো দেশে স্বাস্থ্য খাতে প্রায় ৭০ হাজার কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে যা বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়াও স্বাস্থ্য খাতের সংকট দূর করতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত রোগী পরিবহন সুবিধা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্সের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্যে একগুচ্ছ উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুধু হাসপাতালের অবকাঠামো উন্নয়ন করলেই হবে না; প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীও নিশ্চিত করতে হবে। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বিবেচনায় নিয়ে জনবল বাড়ানো জরুরি। তাই ঘরে ঘরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।
চিকিৎসা ব্যয় কমানোর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ডা. বিটু বলেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর হার্টের রিং থেকে শুরু করে চোখের লেন্সসহ বিভিন্ন চিকিৎসা উপকরণের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওষুধের কাঁচামালের ওপর থেকেও ট্যাক্স তুলে নেওয়া হয়েছে। প্রান্তিক মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথমবারের মতো সব উপজেলায় ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করেছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এগুলো ৫১ শয্যায় উন্নীত করা হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছে। এখন সেগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার কার্যক্রমও শুরু হয়েছে। ডা. বিটু আরও বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে রোগ প্রতিরোধ ও জনসচেতনতার ওপরও গুরুত্ব দিতে হবে। মানুষকে সুস্থ রাখতে চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, এই সরকার বিগত সরকারের মতো নতজানু সরকার নয়। আমরা আত্মমর্যাদার সঙ্গে পর্যায়ক্রমে উন্নয়নের পথে এগিয়ে যাব। রেজাউল করিম বাদশা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। রাষ্ট্রীয় সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষকেও অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রায় ৪০ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ সময় বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া ও ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo