• অর্থনীতি

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে। যার কারণে রাজধানীতে মাছের যোগান বাড়লেও দাম কমেনি।

‎বিক্রেতাদের দাবি, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় গত সপ্তাহের তুলনায় সব ধরনের মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে।
‎
‎চাষের রুই-কাতলার কেজি চারশ টাকা ছাড়িয়েছে। আর নদীর সুস্বাদু মাছের জন্য গুণতে হচ্ছে হাজার থেকে বারোশ টাকা কেজি। ইলিশের যোগান ভালো। কেজি প্রতি দুই-তিনশ টাকা দাম কমলেও এখনো অল্প আয়ের মানুষের জন্য কেনা বেশ দুঃসাধ্য। ৮শ' থেকে ৯শ' গ্রাম ওজনের  ইলিশের  জন্য গুণতে হবে ২ হাজার থেকে ২২শ' টাকা।
‎
‎জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধাক্কা লেগেছে সবজি বাজারেও। গত সপ্তাহের তুলনায় বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, আর কয়েক সপ্তাহ পর শীতের সবজির যোগান বাড়লেই দাম কমবে। তবে এসব মন্তব্য খুব একটা স্বস্তি দিচ্ছে না ক্রেতাদের।
‎
‎মাছের ও সবজির বাজারের উত্তাপ এড়িয়ে যারা ডিমের দোকানে ভিড়ছেন, স্বস্তি নেই সেখানেও। লাল ডিমের ডজন মিলছে ১৪৫ টাকায়। আর পাড়া মহল্লার দোকানে কিনতে হলে দিতে হবে দেড়শ টাকা।
‎
‎এদিকে, কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। একই চিত্র লেয়ার মুরগির দোকানেও। বিক্রেতারা প্রতি কেজির দাম হাঁকছেন ৩৭০ টাকা। আর তিনশ থেকে ৩২০ টাকা কেজিতে মিলছে সোনালি জাতের মুরগি।
‎
‎অপরিবর্তিত আছে গরু আর খাসির মাংসের দাম। এক কেজি গরুর মাংসের জন্য দিতে হবে ৭৮০ থেকে ৮শ' টাকা। আর খাসির জন্য সাড়ে বারোশ টাকা।

মন্তব্য (০)





image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

১

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

২

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

image

‎দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

৪

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...

image

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত ...

৫

নিউজ ডেস্ক : বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য ব...

  • company_logo