• সমগ্র বাংলা

শ্রীপুরে আশ্রয়ের কথা বলে সন্তানের সামনে মা'কে ধর্ষণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে আশ্রয়ের আশ্বাস দিয়ে  ফুটপাত থেকে নির্জন স্থানে নিয়ে দুই সন্তানের সামনে ধর্ষণের ঘটনা ঘটেছে। দুই শিশুর ডাক চিৎকারে থামেনি নারীর উপর নির্যাতন। এই ঘটনার জেরে ওই নারী আত্নহত্যা চেষ্টা করে। এসময় গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়েছে তার শিশুসন্তান। ঘটনা জানাজানি হলে পালিয়ে গেছে পান ব্যবসায়ী অভিযুক্ত সোহরাব হোসেন। 

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীররাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার পানের আড়ৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী মনি আক্তার(ছদ্মনাম) (২৭) এর বাড়ি উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে। 

অভিযুক্ত সোহরাব হোসেন (৩৫) নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি মাওনা চৌরাস্তা এলাকায় পান ব্যবসা করেন।

ভুক্তভোগী নারী বলেন, স্বামী ছেড়ে চলে গেছে বছর খানের আগে। বাসা ভাড়া থাকতেন পাশের জৈনা বাজার এলাকায়। বাসাভাড়া বকেয়া পড়ার কারণে তাকে বাসা থেকে বের করে দিয়েছেন বাড়ির মালিক। রাতের দিকে আশ্রয় নেন মাওনা চৌরাস্তা এলাকার উড়াল সেতুর নিচের ফুটপাতে। রাত সাড়ে ১০ টার দিকে অভিযুক্ত সোহরাব তাকে আশ্রয় দেওয়ার কথা বলে পাশের পানের আড়ৎ সংলগ্ন নির্জন স্থানে নিয়ে যায়। এক পর্যায়ে দুই শিশুসন্তানের সামনে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় নারীর দুই সন্তান ডাক চিৎকার করলেও থামেনি নারীর উপর অত্যাচার। একপর্যায়ে তাকে ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে  পানের আড়তে গিয়ে কয়েকজনকে  বিষয়টি জানালে টাকা দিয়ে রফাদফা করার চেষ্টা করে গৌতম ও শহীদ নামে দুই পান ব্যবসায়ী। গৌতম শহীদ নারীকে কিছু টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই নারী  ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। এসময় গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়েছে নারীর বড় সন্তান। তিনি আরও জানান, গত দুদিন থানা পুলিশ এমনকি কাউকে না জানাতে হুমকি ধামকি দিয়েছে অভিযুক্ত। জানালে তার শিশুসন্তানদের মেরে ফেলবে। একারণে ভয়ে কিছু বলিনি। আজ ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে সবাই ঘটনা জেনে যায়। 

পানের আড়ৎদার মহসিন আলী বলেন, সোহরাব বেশ কয়েকবছর এখানে ব্যবসা করে। ঘটনাটি আলোচনায় আসলে সে পালিয়ে যায়। বিষয়টি আমরা শুনছি। নারী এমন অভিযোগ করেন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকল তথ্য আলামত সংগ্রহ করা হচ্ছে। নারীকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo