• সমগ্র বাংলা

মাগুরা পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের জন্য ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: পুলিশ সদস্যদের শারীরিক সুস্থতা, কর্মক্ষমতা ও চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে মাগুরা জেলা পুলিশ লাইন্সে ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রেঞ্জ ডিআইজি মহোদয়ের অনুমতিক্রমে আয়োজিত অনুষ্ঠানে ফিজিওথেরাপি সেন্টারটির উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ধরন অত্যন্ত পরিশ্রমসাধ্য। দীর্ঘ সময় দায়িত্ব পালন, শারীরিক পরিশ্রম, নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলন এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করার কারণে অনেক সময় তারা শারীরিক ব্যথা, আঘাত, পেশি ও অস্থিসন্ধির বিভিন্ন সমস্যায় আক্রান্ত হন। এসব বিষয় বিবেচনায় নিয়ে পুলিশ সদস্যদের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ফিজিওথেরাপি সেন্টার চালু করা হয়েছে।

উদ্বোধন শেষে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সেন্টারটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সেখানে থাকা চিকিৎসা-সহায়ক সরঞ্জাম ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন। পাশাপাশি সেন্টারটির কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং পুলিশ সদস্যরা যাতে প্রয়োজনের সময় সহজেই ফিজিওথেরাপি সেবা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা বলেন, “ফিজিওথেরাপি সেন্টারটি আমাদের পুলিশ সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যসেবা উদ্যোগ। দায়িত্ব পালনের সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম, প্রশিক্ষণ কিংবা বিভিন্ন ধরনের আঘাতের কারণে শরীরের বিভিন্ন অংশে ব্যথা ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এই সেন্টারের মাধ্যমে এসব সমস্যায় প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “ফিজিওথেরাপি শারীরিক ব্যথা ও অস্বস্তি কমাতে, পেশি ও অস্থিসন্ধির কার্যক্ষমতা উন্নত করতে এবং আঘাতের পর স্বাভাবিক চলাফেরা ও কর্মক্ষমতা ফিরে পেতে সহায়ক হতে পারে। আশা করি, এই সেন্টার আমাদের পুলিশ সদস্যদের সুস্থতা, কর্মক্ষমতা ও সামগ্রিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ একজন সুস্থ ও কর্মক্ষম পুলিশ সদস্য আরও দক্ষতা, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের সঙ্গে জনগণের সেবায় দায়িত্ব পালন করতে পারেন।”

জেলা পুলিশের সংশ্লিষ্টরা জানান, নতুন এ সেন্টারের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যদের ফিজিওথেরাপি ও সংশ্লিষ্ট পুনর্বাসন সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। শারীরিক সমস্যায় আক্রান্ত সদস্যদের প্রয়োজনীয় পরিচর্যার পাশাপাশি স্বাভাবিক কর্মক্ষমতায় ফিরে আসতেও এটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যরা।

মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সদস্যদের কল্যাণ, শারীরিক সক্ষমতা ও কর্মক্ষমতা বজায় রাখতে এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo