• সমগ্র বাংলা

মানিকগঞ্জে তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোনো দোকান বা বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। এ বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইন বাস্তবায়নে শিগগিরই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মানিকগঞ্জ জেলায় ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ১৯ জনকে মোট ৩ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, তামাক নিয়ন্ত্রণ আইন অধিকতর সংশোধনের লক্ষ্যে ২০২৬ সালে ৯১ নম্বর আইন প্রণয়ন করা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, কোনো ব্যক্তি পাবলিক প্লেস বা পাবলিক পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার করলে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা হতে পারে। এর আগে এ অপরাধের জরিমানার পরিমাণ ছিল ৩০০ টাকা।

জেলা প্রশাসক ও টাস্কফোর্স কমিটির সভাপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ-আল-আজিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ।

এ ছাড়া সভায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হাবীব, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা, পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, স্যানিটারি ইন্সপেক্টর খাদেমুল ইসলাম, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মীর মো. জসীম উদ্দীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিদর্শক মোরশেদ আলমসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ এবং আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo