• সমগ্র বাংলা

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান, প্রথম দিনেই সফল অস্ত্রোপচার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সিজারিয়ান অপারেশন সেবা। আজ বুধবার প্রথম দিনে সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেছে একটি মেডিকেল টিম। এর মধ্য দিয়ো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েরা এখন নিজ উপজেলাতে ই সিজারিয়ানসহ উন্নত প্রসূতি সেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে দুরবর্তী সরকারি বেসরকারি হাসপাতাল অথবা

বেসরকারি ক্লিনিকের উপর নির্ভর করতে হবেনা প্রসূতি পরিবারকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়ের উদ‍্যোগে গঠিত মেডিকেল টীম অপারেশনটি পরিচালিত হয়। এতে দায়িত্ব পালন করেন জুনিয়র কনসালট্যান্ট (গাইনি ও অবস) ডা. ফারজানা আইরিন এবং জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেশিয়া) ডা. জাভেদ সারোয়ার চৌধুরীসহ সংশ্লিষ্ট চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা।

সেবা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ  গোলাম রসুল রাখি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসানসহ সংশ্লিষ্টরা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক  সফিকুল ইসলাম এবং ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চনসহ স্থানীয়রা। 

বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে সিজারিয়ান অপারেশন সেবা চালুর ফলে প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যাওয়ার প্রয়োজন কমবে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে এবং মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি মৃত্যু ঝুকি কমানো সম্ভব হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo