• সমগ্র বাংলা

ফজরের নামাজ পড়াতে গিয়ে নিখোঁজ ইমাম, রাস্তায় মিলল পাগড়ি-টুপি ও সাইকেল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ফজরের নামাজ পড়াতে গিয়ে রোকনুজ্জামান রিপন (ওয়াক্তি ইমাম) নামে এক ইমাম নিখোঁজ হয়েছেন। নামাজ পড়াতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে বামনা ছড়া সাইনবোর্ড বাজার এলাকায় তার ব্যবহৃত পাগড়ি, টুপি ও সাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
‎
‎নিখোঁজ রোকনুজ্জামান রিপন উপজেলার তবকপুর ইউনিয়নের পুড়ির পটল জামে মসজিদের ওয়াক্তি ইমাম ও মোয়াজ্জেন হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি সাইনবোর্ড বাজার এলাকায় তার নিজস্ব ব্রয়লার মুরগির দোকান রয়েছে।
‎
‎স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রিপন। পরে বামনা ছড়া সাইনবোর্ড বাজারে তার মুরগির দোকানের কাছে রাস্তার পাশে পাগড়ি, টুপি ও সাইকেল পড়ে থাকতে দেখা যায়। তবে আশপাশে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এরপর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
‎
‎সাইনবোর্ড বাজারের আকাশ টেলিকম অ্যান্ড স্টুডিওর স্বত্বাধিকারী হাফিজুর রহমান বলেছেন, “রিপনের কোন শত্রু গ্রামে নেই। অন্য কোথাও তার কোনো শত্রু আছে বলেও আমাদের জানা নেই। তার ব্যবহৃত জিনিসপত্র রাস্তায় পড়ে থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের।”
‎
‎ওই ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল হক বলেছেন, “রিপনের মতো একজন সৎ মানুষের নিখোঁজের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। দ্রুত তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”
‎
‎এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। “রিপনের মোবাইল ফোনটি বাড়িতে থাকায় তাৎক্ষণিকভাবে কোনো ক্লু পাওয়া যায়নি। তাকে উদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
‎
‎এদিকে নিখোঁজ রিপনকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী ও বাবা জয়নুল আবেদীন। নিখোঁজের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo