• সমগ্র বাংলা

বেনাপোল বন্দর থেকে বেশী রাজস্ব আদায় হলে দেশের জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: প্রতিমন্ত্রী ফরিদুল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বেনাপোল বন্দর থেকে বেশী রাজস্ব আদায় হলে দেশের জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে মাথায় রেখে প্রতিটি বন্দরকে সক্ষমতা বাড়ানোর চেস্টা করা হচ্ছে। ভারতের সাথে আমদানি রপ্তানী বানিজ্যের ভারসাম্য রাখতে দু দেশের মধ্যে আলোচনা চলছে। 

তিনি আজ সোমবার বিকেলে (২১ সেপ্টেম্বর) বেনাপোল বন্দর পরিদর্শন শেষে কাস্টমস হাউসে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। 

সভায় কাস্টমস কমিশনার ফাইজুর রহমান সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবিরা নাজমুল মুন্নী। 

আরো উপস্থিত ছিলেন, যশোরে চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, খাইরুজ্জামান মধু, মহসিন কবীর, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সহ সভাপতি আতিকুজ্জামান সনি।    

পরে শার্শার উলাশী জিয়া খালের মুক্তাঞ্চল কর্মসূচি ও বৃক্ষরোপণ কাজ পরিদর্শন করবেন।  

এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo