• সমগ্র বাংলা

রাণীনগরে যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখা মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নিদের্শনায় ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাত দিনব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা যুবদল শাখা। এসময় যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন অলিগলি, ড্রেন, নর্দমায় মশক নিধনের ওষুধ স্প্রে করেন এবং জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এছাড়াও উপজেলার বিএনপি মোড়সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সোমবার দুপুরে উপজেলার উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: মোজাক্কির হোসেনের সভাপতিত্বে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এসময় আরো উপস্থিত ছিলেন থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম, ফরহাদ আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করতে গিয়ে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু রোগ ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত সচেতনতামূলক বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি বলেন, প্রথমে নিজেদের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। এরপর নিজের প্রতিবেশী পরে যার যার অঞ্চলের মানুষদের এই জনগুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পর্কে সচেতন করতে হবে। শুধু নিজে ভালো থাকলে হবে না সবাইকে নিয়ে ভালো থাকার চেস্টা করতে হবে। প্রধানমন্ত্রীর গ্রহণ করা তিনমাসের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শতভাগ সফল করতে এমন উদ্যোগের কোন বিকল্প নেই। জনগণের দুর্ভোগ লাঘবে এবং জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে এবং পরিচ্ছন্ন পরিবেশ গঠনে এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সাধারন মানুষকে নিজেদের ঘরবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo