ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।
মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (অ্যাডমিন) মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি যুগান্তরকে জানান, যে ভবনে লাশ পাওয়া গেছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।
এর আগে গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক : সংবিধান সংশোধন কমিটির ৪র্থ বৈঠক হয়েছে আজ (২৯ সে...
নিউজ ডেস্ক : সংবিধান সংশোধন কমিটির ৪র্থ বৈঠক হয়েছে আজ (২৯ সে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষ...
নিউজ ডেস্ক : আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছ...
নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

মন্তব্য (০)