ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশস্থলে উপস্থিত আছেন ১১ দলীয় ঐক্যের প্রধান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত আছেন ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতাকর্মীরা।
সেখানে তারা দলীয় অন্যান্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, বাধা এলে তা উপেক্ষা করে জনগণের স্বার্থে লংমার্চ সফল করা হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দেয়ারও আহ্বানও জানান তারা।
ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের রুটে মোট সাতটি জনসভা ও পাঁচটি পথসভা করবে ১১ দলীয় ঐক্য। সমাপনী সমাবেশ হবে রংপুর জিলা স্কুল মাঠে।
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)