• বিনোদন

অভিনেতা পাভেলের আপত্তিকর ভিডিও ভাইরাল, ভিডিও কলের নারী কে?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ছোটপর্দার আলোচিত অভিনেতাদের একজন সাইদুর রহমান পাভেল। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে এপার-ওপার দুই বাংলাতেই পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তীতে এপার বাংলায় নাটকের নিয়মিত মুখ হয়ে ওঠেন। তবে তরুণ নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন তিনি।

এদিকে সম্প্রতি আলোচিত এই অভিনেতার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র ৪৫ সেকেন্ডের ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে বিভিন্ন মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে―অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিওতে কথা বলছেন অভিনেতা পাভেল। যা নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। কারও মতে, ‘অশ্লীলতার দৌড়ে নেতার চেয়ে কোনো অংশেই কম যায় না অভিনেতাও।’ আবার কেউ বলছেন, ‘বিষয়টি কি সত্যি, নাকি এআই দিয়ে তৈরি।’ আবার কেউ বলছেন, ভিডিও কলের ওপাশে থাকে নারী কে?

উল্লেখ্য, ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে রানারআপ নির্বাচিত হয়ে পরিচিতি লাভ করেন সাইদুর রহমান পাভেল।

তারপর দেশে ফিরে স্টেজ শো ও ছোট ছোট বিভিন্ন চরিত্রে অভিনয় শুরু করে নিজেকে আরও সমৃদ্ধ করতে থাকেন। পরবর্তীতে তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটক দিয়ে অভিনয়ে যাত্রা করেন। তবে তার ক্যারিয়ারে উত্থান ঘটে নির্মাতা অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে।

এছাড়াও পরবর্তীতে একই নির্মাতার পরিচালনায় ‘ফিমেল’ (১ ও ২), ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ এবং ‘হাউ সুইট’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে প্রশংসা লাভ করেছেন পাভেল।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo