• বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’র জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল

  • বিনোদন

ফাইল ছবি

‎বিনোদন ডেস্ক: ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।
‎
‎তবে ভিডিওটির সত্যতা কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎ছড়িয়ে পড়া ভিডিওতে পাভেলের মতো দেখতে এক ব্যক্তিকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে এবং অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ বিষয়টি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
‎
‎সাইদুর রহমান পাভেল বাংলাদেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ। ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে রানারআপ হন তিনি। এরপর দেশে ফিরে স্টেজ শো এবং বিভিন্ন ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেন।
‎
‎তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন পাভেল। তবে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
‎
‎পরবর্তীতে অমির পরিচালনায় ‘ফিমেল ১’, ‘ফিমেল ২’, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’-সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন পাভেল।
‎
‎এদিকে ভাইরাল হওয়া ভিডিওটি সত্যি কি না, কিংবা ভিডিওটি সম্পাদিত বা এআই-নির্মিত কি না—এ বিষয়ে অভিনেতা পাভেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo