• লিড নিউজ
  • জাতীয়

‎টিসিবির ডিজিটাল আধুনিকায়নে কমবে ৩৫০ কোটি টাকার ভর্তুকি: বাণিজ্যমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিজিটাল আধুনিকায়নে বছরে ৩০০ থেকে সাড়ে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমে আসবে। আগামী ৫ বছরে ভর্তুকি শূন্যের কোটায় নিয়ে আসা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।

‎আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে টিসিবি’র ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের একথা বলেন তিনি।
‎
‎মন্ত্রী বলেন, ‘দেশের মানুষের জন্য টিসিবি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে উপকারভোগীরা এখন থেকে আরও সহজে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন।’
‎
‎ডিজিটাইজনের কারণে টিসিবির কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
‎
‎এখন থেকে অ্যাপের মাধ্যমে কার্ড বা নগদ টাকা ছাড়াই পণ্য কিনতে পারবেন প্রায় ৮০ লাখ টিসিবি কার্ডধারী সুবিধাভোগী। অনলাইনের মাধ্যমে ডিলাররা পণ্যের ডেলিভারি নিতে এবং পেমেন্ট করতে পারবেন।

মন্তব্য (০)





image

‎আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারের তাগিদ আইনমন্ত্রীর ‎

১

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য ...

image

‎টিসিবির কার্ড পাবেন যারা, মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা

২

‎নিউজ ডেস্কঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ...

image

বঙ্গোপসাগরের ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান বাংলাদ...

৩

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরের অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা কাজ...

image

‎বিএনপি সরকারের উদ্যোগ: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার...

৪

‎নিউজ ডেস্কঃ উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত ত...

image

‎ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের ...

৫

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ ...

  • company_logo