• সমগ্র বাংলা

শ্রীপুরে কাঁটাতারের বেড়া ভেঙে স্বাস্থ্য কেন্দ্রে এমপির প্রবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে হঠাৎ করে পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ স্বাস্থ্য কেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পান স্থানীয় এমপি ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু । অনেক সময় অপেক্ষা করে কাঁটাতারের বেড়া সরিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্থানীয় সাংসদ। ভেতরের দৃশ্য দেখে অবাক হন তিনি। ভেতরে কোন চিকিৎসক না থাকলেও চারজন মাঠকর্মী ও একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক গল্প আড্ডায় সময় পার করছেন। 

 বুধবার(১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হঠাৎ করে পরিদর্শনে আসেন গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু । 

পরিদর্শন শেষে গাজীপুর-৩ আসনের সাংসদ অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, হাসপাতালের গেইট দেখে এসে মনে হয়েছে এই তালা যে কতবছর আগে লাগাইছে। একেবারে মরিচা ধরে গেছে। এটা বহুদিন আগে লাগানো তালা। আমি অনেক সময় অপেক্ষা করে একপাশের দেওয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করি। এখানে কোন স্বাস্থ্য কর্মী নাই, চিকিৎসক নাই। মেডিকেল অফিসার নাই। কয়েকজন কর্মচারী ভেতরে বসে গল্প আড্ডায় মেতেছে। গাজীপুর ইউনিয়ন একটা প্রত্যন্ত অঞ্চল। এখানের মানুষের স্বাস্থ্য সেবা পাওয়া জরুরি। এখান থেকে উপজেলা শহর, জেলা শহরে যাওয়া খুবই কষ্টসাধ্য। ইতিমধ্যে মহাপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। 

গাজীপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক হাসান আল মামুন বলেন, স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের চাবি ভুলবশত বাড়িতে রেখে আসছি। 

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, স্বাস্থ্য কেন্দ্রের ৫টি পদের বিপরীতে একজনও নেই। কয়েকজন মাঠকর্মীরা মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করে। হঠাৎ করে এমপি মহোদয় যাওয়ার করণে এমন পরিস্থিতি হয়।

 

 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo