• সমগ্র বাংলা

চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ নেই, কালীগঞ্জে মানুষের কাছে গেল চিকিৎসাসেবা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : অর্থের সংকট, দূরত্ব কিংবা ব্যস্ততা-নানা কারণে অসুস্থতা নিয়েও চিকিৎসকের কাছে যাওয়া হয়ে ওঠে না অনেকের। দিনের পর দিন শারীরিক সমস্যা বয়ে বেড়ালেও প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার সুযোগ মেলে না। সেই বাস্তবতায় এবার চিকিৎসকের কাছে নয়, চিকিৎসাসেবাই পৌঁছে গেল মানুষের কাছে।

গাজীপুরের কালীগঞ্জে ইউনিকো হসপিটালের উদ্যোগে আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে একসঙ্গে মিলেছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ভাইটালস চেক-আপ ও ডায়াবেটিস পরীক্ষা। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল থেকে ক্যাম্পে আসতে থাকেন বিভিন্ন বয়সী ১২৫ জন নারী-পুরুষ। কেউ এসেছেন দীর্ঘদিনের শারীরিক সমস্যা নিয়ে, কেউবা নিজের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে পরামর্শ নিতে। চিকিৎসকেরা রোগীদের কথা শোনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডাঃ লেঃ কর্নেল (অব.) মো. কবির আহমেদ খান, সিনিয়র কনসালটেন্ট-ফ্যামিলি মেডিসিন; লেঃ কর্নেল (অব.) ডাঃ এ. এস. এম. রেজওয়ান, অ্যাসোসিয়েট কনসালটেন্ট-পেডিয়াট্রিক্স অ্যান্ড নিউনেটোলজি এবং ডাঃ রাজিয়া পারভিন, কনসালটেন্ট-অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি।

শুধু চিকিৎসকের পরামর্শই নয়, ক্যাম্পে অংশ নেওয়া মানুষের শারীরিক অবস্থার প্রাথমিক মূল্যায়নে করা হয় ভাইটালস চেক-আপ। পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষারও ব্যবস্থা ছিল। ফলে একই স্থানে স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ পান স্থানীয়রা।

ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন।

এ সময় ইউনিকো হসপিটালের ভাইস চেয়ারম্যান মুর্শিদ উজ জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইউনিকো হসপিটালের ভাইস চেয়ারম্যান মুর্শিদ উজ জামান বলেন, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং আর্থিক কারণে যারা সহজে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তাদের কাছে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিরা এ ধরনের উদ্যোগকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড হিসেবে দেখছেন। তাদের মতে, চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রোগ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ থাকলে অনেক স্বাস্থ্যঝুঁকি আগেভাগেই শনাক্ত করা সম্ভব।

কালীগঞ্জের এ আয়োজন তাই শুধু একটি দিনের বিনামূল্যের চিকিৎসাসেবা নয়-চিকিৎসকের পরামর্শ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর একটি উদ্যোগ হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo