• লিড নিউজ
  • জাতীয়

প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎বুধবার (১৬ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।
‎
‎সাক্ষাৎকালে রুয়েটের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
‎
‎রাষ্ট্রপতি বলেন, দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এসব প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে হবে।
‎
‎তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে এর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারের তাগিদ আইনমন্ত্রীর ‎

১

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য ...

image

‎টিসিবির কার্ড পাবেন যারা, মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা

২

‎নিউজ ডেস্কঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ...

image

বঙ্গোপসাগরের ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান বাংলাদ...

৩

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরের অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা কাজ...

image

‎বিএনপি সরকারের উদ্যোগ: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার...

৪

‎নিউজ ডেস্কঃ উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত ত...

image

‎ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের ...

৫

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ ...

  • company_logo