• সমগ্র বাংলা

সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার ; অবশেষে ডিবির ওসি রাশেদুল প্রত্যাহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : সাংবাদিকদের আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করা হলো পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাশেদুল ইসলামকে। তাকে পাবনা থেকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জে পাঠানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অ্যাডিশনাল ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত এক আদেশে রাশেদুল ইসলামকে প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট আদেশে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি ওসি রাশেদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তার নিজ কক্ষে এক নারীকে জিম্মি করে কুচক্রী মহলের যোগসাজশে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও অশোভনীয় বক্তব্যের ভিডিও কনটেন্ট তৈরি করা হয়। পরে পরিকল্পিতভাবে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠেন পাবনায় কর্মরত সাংবাদিকরা। ডিবি ওসি রাশেদুল ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে আল্টিমেটাম দেন তারা।

রোববার (১৩ সেপ্টেম্বর) পাবনা প্রেসক্লাবের উদ্যোগে জেলার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। পরে পাবনা পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন, ডিবি কার্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় একজন নারীকে ভয়ভীতি দেখিয়ে বা জিম্মি করে একজন সাংবাদিক নেতার বিরুদ্ধে সাজানো ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনায় সাংবাদিকতার স্বাধীনতা ও একজন সংবাদকর্মীর সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।  

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, শুধু ডিবির ওসি রাশেদুল ইসলামকে প্রত্যাহার করলেই হবে না; ভিডিও তৈরির সঙ্গে জড়িত এবং এর পেছনে থাকা প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo