• সমগ্র বাংলা

পাবনায় ৩৫ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল রোটারি ক্লাব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে পাবনায় ৩৫ জন নারীকে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করেছে রোটারি ক্লাব অব এভারগ্রিন পাবনা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টায় পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সেলাই প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন ও বিপ্লব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান ময়নুল ইসলাম খান বাদশা।

এ সময় রোটারিয়ান জালাল উদ্দিন, রোটারিয়ান মোহাম্মদ রশিদুল হাসান বকুলসহ রোটারি ক্লাব অব এভারগ্রিন পাবনার সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের পাশাপাশি নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার ফলে তারা ঘরে বসেই আয় করে নিজেদের ও পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo