• সমগ্র বাংলা

‎উলিপুরে ৮ লাখ টাকায় বাঁচতে পারে নগেনের জীবন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিজের সঞ্চিত সবকিছুই শেষ করেছেন। নিঃস্ব নগেনের পক্ষে নিজের চিকিৎসার খরচ ও সংসারের ব্যয় বহন করা এখন কঠিন হয়ে পড়েছে। নগেনের উন্নত চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
‎
‎জানা গেছে, পৌরসভার পূর্ব নাওডাঙ্গা গ্রামের পরবা চন্দ্রের ছেলে নগেন চন্দ্র ব্রেন টিউমারে আক্রান্ত বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. রাজকুমার রায়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। নগেনের শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে আরও উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এজন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
‎
‎পরিবারের সদস্যরা জানান, অসুস্থ নগেন ঢাকার নারায়ণগঞ্জে একটি মার্কেটিং কোম্পানিতে চাকরি করে সংসার চালাতেন। দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে দিয়েছেন, ছোট মেয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে স্নাতকে অধ্যয়ন করছেন। পরিবারের সম্পত্তি বলতে শুধু বসতবাড়ির ভিটে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে নগেনের জমানো অর্থ সব শেষ হয়ে গেছে। সংসারের খরচ, ছোট মেয়ের পড়াশোনা চালানোর পাশাপাশি চিকিৎসার ব্যয় চালানো এখন সবকিছুই অনিশ্চিত হয়ে পড়েছে। সময়মতো উন্নত চিকিৎসা করাতে না পারলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান, দানশীল ও সহৃদয় ব্যক্তিদের কাছে নগেনের চিকিৎসায় সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা। নগেনকে চিকিৎসায় সহযোগিতা পাঠানোর নম্বর: বিকাশ-নগদ: ০১৯২০৯৩৮২০৬।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo