• লিড নিউজ
  • রাজনীতি

দেশ বিপদে পড়লে উদ্ধারের দায়িত্ব মানুষ বিএনপিকে দেয়: সমাজকল্যাণমন্ত্রী

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ দেশ যখন বিপদে পড়ে দেশের মানুষ বিপদ থেকে উদ্ধার হতে দায়িত্ব বিএনপিকে দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আমরা বিশৃঙ্খলা করলে লাভ হবে গুপ্ত আর পলাতক বাহিনীর।

‎রোববার দিবাগত রাত ১টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা বিএনপির সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
‎
‎সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপির কাজ হচ্ছে বিপদ থেকে দেশ ও দেশের মানুষকে উদ্ধারে নেতৃত্ব দেওয়া। দল না থাকলে পদের দাম নাই এবং ডিসিপ্লিন না থাকলে কোনো সংগঠন এগিয়ে যায় না। বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
‎
‎মতবিনিময় সভায় লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুলসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ পাঁচ উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo