• সমগ্র বাংলা

ময়মনসিংহ মহানগর জামায়াতের সীরাত মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জেলা পরিষদের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নৈতিক ও আদর্শিক সংকট চলছে। অন্যায়, অবিচার, শোষণ ও নৈতিক অবক্ষয় থেকে মুক্তির জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) মদিনা সনদের মাধ্যমে নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তাঁর সুন্নাহ ও আদর্শ অনুসরণ করা প্রয়োজন।

মাওলানা আব্দুল হালিম আরও বলেন, জামায়াতে ইসলামী কুরআন ও রাসূল (সা.)-এর সীরাতের আলোকে সুখী, সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। নেতৃত্বকে আমানতদারির সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আছাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জেলা উলামা বিভাগের সেক্রেটারি মাহফুজুর রহমান পাঠান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুবুল হাসান শামীম এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo