• সমগ্র বাংলা

চাটমোহরে বারেক হত্যা: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে চাঞ্চল্যকর আব্দুল বারেক ওরফে বারেক (৩৬) হত্যা মামলায় এজাহারভুক্ত ১ ও ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিসি-২ পাবনা। গ্রেপ্তার দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। শুক্রবার রাতে ঈশ্বরদীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই দক্ষিণপাড়া গ্রামের মো. রবি মোল্লা (৪২) ও তার স্ত্রী মোছা. রেশমা খাতুন (৩০)। রবি মোল্লা মামলার ১ নম্বর এবং রেশমা খাতুন ৬ নম্বর এজাহারভুক্ত আসামি।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার আরামবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রেশমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে ভাদুর বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে রবি মোল্লাকে গ্রেপ্তার করে র‌্যাবের অপর একটি দল।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই এলাকায় রবি মোল্লার বাড়ির সামনে পাকা সড়কে পূর্বশত্রুতার জেরে আব্দুল বারেকের ওপর হামলা চালানো হয়। এ সময় কয়েকজন তাকে লোহার রড, কাঠের খাইটা, কাঠের বাটাম ও বাঁশ দিয়ে মারধর করেন। পরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের চাচা ওয়াহাব আলী প্রামাণিক (৫৩) বাদী হয়ে চাটমোহর থানায় হত্যা মামলা করেন। মামলায় রবি মোল্লা ও রেশমা খাতুনসহ মোট ১০ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo