• লিড নিউজ
  • জাতীয়

আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তা আহত কর্মকর্তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সাহস ও সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় নিহত দুই সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্তব্য (০)





image

‎দেশের তরুণ এবং শিক্ষার্থীরা সবাই মিলে দেশ পুনর্গঠন করলে ...

নিউজ ডেস্কঃ দেশের তরুণ এবং শিক্ষার্থীরা সবাই মিলে দেশ পুনর্গ...

image

‎ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারাদেশে...

image

টেকসই জ্বালানি ভবিষ্যৎ গঠনে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ...

নিউজ ডেস্কঃ টেকসই জ্বালানি ভবিষ্যৎ গঠনে বন্ধুভাবাপন্ন দ...

image

‎বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক ...

নিউজ ডেস্কঃ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি স...

image

জনগণকে জনসম্পদে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য: আব্দুল ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চ...

  • company_logo