• সমগ্র বাংলা

টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবি"র অভিযান: ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক -২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত দিয়ে জেলের ছদ্মবেশে নৌকায় করে অভিনব কৌশলে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ৯ সেপ্টেম্বর  বুধবার দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় হ্নীলা বিওপির একটি বিশেষ আভিযানিকদল সুইচ গেট সংলগ্ন এলাকায়  অবস্থানরত বিজিবি সদস্যরা গতিবিধি সন্দেহজনক মনে হলে একটি নৌকাকে থামার সংকেত দেন। এ সময় নৌকায় থাকা দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে একপর্যায়ে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে ভাসমান কয়েকটি বস্তুর উপস্থিতি বিজিবি সদস্যদের নজরে আসে। পরে বস্তাগুলো উদ্ধার করে সেগুলোর ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১৪০টি কার্টুনে সর্বমোট ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “গত দুই সপ্তাহ ধরে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছিল। পাশাপাশি প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়। চোরাকারবারিরা রাতের আঁধারে পাচারে সুবিধা করতে না পেরে দিনের বেলায় জেলের ছদ্মবেশে নৌকায় করে ইয়াবার চালানটি পাচারের চেষ্টা করে। নৌকার ভেতরে ইয়াবা না রেখে দড়ির সাহায্যে বস্তাগুলো পানিতে ভাসিয়ে রাখার অভিনব কৌশলও তারা গ্রহণ করেছিল। কিন্তু বিজিবির তৎপরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারির কারণে তাদের সেই কৌশল সফল হয়নি।”

জব্দকৃত ইয়াবা, নৌকা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo