• সমগ্র বাংলা

সাতকানিয়ায় মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় বিরোধ মীমাংসার জন্য আয়োজিত বৈঠকে ছুরিকাঘাতে হামিম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোহান উদ্দিন (১৯) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

নিহত হামিম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর ফজরবরবাড়ি এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে। আটক রোহান উদ্দিন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়াদাবাদ কাজিরখীল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ওসমান গনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেরানিহাট সিটি সেন্টারের দ্বিতীয় তলায় একটি চায়ের দোকানে বিরোধ মীমাংসার জন্য কয়েকজন জড়ো হন। সেখানে হামিম ও রোহান উদ্দিনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। একপর্যায়ে রোহান উদ্দিন ছুরি বের করে হামিমের পেটে আঘাত করেন। এতে হামিম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর রোহান উদ্দিন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁকে সাতকানিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে গুরুতর আহত হামিমকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কেরানিহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মো. মহিউদ্দিন বলেন, ‘রাতে কেরানিহাট সিটি সেন্টার এলাকায় একটি বৈঠকে হামিমকে একজন ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা রোহানকে পালিয়ে যাওয়ার সময় আটক করে পুলিশে সোপর্দ করেন।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo