• সমগ্র বাংলা

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেলেন এপিবিএন"র ডিআইজি মোহাম্মদ শাহজাহান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেলেন আর্মস পুলিশ ব্যাটলিয়ন হেডকোয়ার্টার্স এর ডিআইজি(প্রশাসন) মোহাম্মদ শাহজাহান (পিএইচডি) । তিনি ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টার সময় উখিয়া উপজেলার  ময়নারঘোনা পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁকে অভিবাদন প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান ৮ এপিবিএনের একটি সুসজ্জিত দল। 

অভিবাদন গ্রহণ শেষে  ডিআইজি (প্রশাসন)  ৮ এপিবিএনের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি, সাব-মাঝি ও সাধারণ রোহিঙ্গাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 

উক্ত সভায় তিনি রোহিঙ্গা ক্যাম্প সমূহের নিরাপত্তা, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাজনিত বিষয় নিয়ে উপস্থিত হেডমাঝি কামাল হোসেন, মাদ্রাসা শিক্ষক মৌলভী মো: কুবাইব প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় তিনি ক্যাম্পের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে যথাসময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে বেলা ১২ টার সময়  ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান  ৮ এপিবিএনের কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি রোহিঙ্গা ক্যাম্পসমূহের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত অফিসার ও ফোর্সদের  দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া  কর্মরত সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক বিষয় ও সমস্যা সম্পর্কে অবহিত হন এবং  প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারস্হ এপিবিএন ডিআইজি (এফডিএমএন)  ড. মোঃ আল্-মামুনুল আনছারী।

সভায় সভাপতিত্ব করেন ৮ এপিবিএন।  ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম)।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo