• বিনোদন

দাউদের হুমকির সামনেও মাথা নোয়াননি শাহরুখ: সঞ্জয়

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : একসময় বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক ছিল অন্যতম বড় আতঙ্কের বিষয়। নব্বই দশক এবং ২০০০-এর শুরুর দিকে একাধিক অভিনেতা, পরিচালক ও প্রযোজককে ভয় দেখানো, হুমকি দেওয়া কিংবা নির্দিষ্ট সিনেমায় কাজ করার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন সময়ের বাদশাহ শাহরুখ খান। কিন্তু অনেক তারকা বাধ্য অনুগত হলেও কিং খান নাকি আন্ডারওয়ার্ল্ডের চাপের কাছে কখনো মাথা নত করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন পরিচালক সঞ্জয় গুপ্ত।

হুসেন জায়দির ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে বলিউডের সেই অন্ধকার সময়ের কথা বলতে গিয়ে সঞ্জয় গুপ্ত বলেন, তখন কার্যত গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিই আন্ডারওয়ার্ল্ডের নিশানায় ছিল। তারকারা ছিলেন বিশেষভাবে ‘সফট টার্গেট’। কিন্তু তাদের মধ্যে শাহরুখ খান ছিলেন ব্যতিক্রম। অন্ধকারজগতের তরফে প্রস্তাব এলেও শাহরুখ খান কখনো তাদের কাছে নতিস্বীকার করেননি বলে জানান এ পরিচালক। 

সঞ্জয় গুপ্ত বলেন, আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখে শাহরুখ খান কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেন, একজন পাঠান এবং ভয় দেখিয়ে তাকে দিয়ে নিজের ইচ্ছেমতো কাজ করানো যাবে না। 

তিনি বলেন, শাহরুখের সেই সাহসী বক্তব্যটি ছিল— ‘আমি পাঠান, গুলি করে দাও।’ প্রাণের ভয় দেখিয়েও তাকে নিজের সিদ্ধান্ত থেকে সরানো যাবে না, এমনই বার্তা দিয়েছিলেন কিং।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo